April 14, 2026 • 0 views
Organised by Telescope Bangladesh Group Space | Astronomy | Education Event Status: Completed Event Date: 16–17 December 2022 Time: 5:00 PM – 10:00 AM (Overnight) Venue: Srepur Razabari Union, Gazipur,Dhaka Total Participants: 80 Person "আসুন রাতের আকাশের নিশ্চুপ মুগ্ধতা আহরণ করি" এই স্লোগানকে সামনে রেখে Telescope Bangladesh এগিয়ে যাচ্ছে সবার সহযোগিতা নিয়ে। Telescope Bangladesh গ্রুপটি মূলত মহাকাশ প্রেমিদের একটি মিলন মেলা। গ্রুপটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে জ্যোতির্বিদ্যা সম্পর্কে মানুষের আগ্রহ জাগিয়ে তোলা এবং তা বৃদ্ধি করা। যাতে এই আগ্রহ ও জ্ঞান ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মাতরে। আর তারই ধারাবাহিকতায় গত বছরের মতো এ বছর ও Telescope Bangladesh আয়োজন করতে যাচ্ছে রাতের আকাশ চেনার চমৎকার মিলন মেলা। সকলের সুবিতার্থে, শুক্রবারটি বেছে নেওয়া হয়েছে, এদিন আমরা স্টারগেজিং বা তারা চেনার আয়োজন করেছি—আগামী ২৪ ও ২৫ নভেম্বর, ২০২৩ শুক্রবার রাতে (সময় বিকাল ৫টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত)। স্থান: ঢাকার কাছেই বাংলাদেশের প্রথম বেসরকারি মানমন্দির, বেনু ভিটার, শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন, গাজীপুর এ অনুষ্ঠিত হবে। 'উজ্জ্বল তারাদের গল্প' আয়োজনটি সবার জন্যেই উন্মুক্ত। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যে কেউ এই ক্যাম্পটিতে অংশ নিতে পারবেন।এই ক্যাম্পটিতে আমরা বিভিন্ন ইনসট্রুমেন্ট ব্যবহার করে তারা এবং তারকামন্ডল চিনবো,পাশাপাশি এদের নাম তথা নামকরণের পেছনে যে মিথোলজি আছে সেসবও জানবো। আয়োজনের উদ্দেশ্য: এই আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের মূল লক্ষ্য হচ্ছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে রাতের আকাশ চেনা,জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং মহাকাশ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও উৎসাহ এই আয়োজনকে সফল করে তোলে। Telescope Bangladesh বিশ্বাস করে—আজকের এই আগ্রহই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জ্ঞান ও অনুপ্রেরণা ছড়িয়ে দেবে। Events Memory Links:
টেলিস্কোপ বাংলাদেশ — “আসুন রাতের আকাশের নিশ্চুপ মুগ্ধতা আহরণ করি” |
Be a part of Bangladesh growing astronomy community. Join workshops, observe the night sky, and discover the wonders of the cosmos together.
Join Us →