Announcements
Important updates & notices from Telescope Bangladesh
HOME / ANNOUNCEMENTS / CHOTODER JANALA 2025 - NIGHT SKY OBSERVATION PROGR...

Chotoder Janala 2025 - Night Sky Observation Program | ছোটদের জানালা ২০২৫|রাতের আকাশ পর্যবেক্ষণ অনুষ্ঠান

January 6, 2025  •  836 views

Chotoder Janala 2025 - Night Sky Observation Program | ছোটদের জানালা ২০২৫|রাতের আকাশ পর্যবেক্ষণ অনুষ্ঠান

প্রিয় সূধী,

Telescope Bangladesh - এর উদ্যোগে শিশু কিশোরদের জন্য জ্যোতির্বিজ্ঞান শিক্ষা শীর্ষক “ছোটদের জানালা” রাতের আকাশ পর্যবেক্ষণ বিশেষ অনুষ্ঠানে আপনাদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

এই আয়োজনের মূল লক্ষ্য শিশু-কিশোরদের রাতের আকাশের সাথে পরিচিত করা এবং বাস্তব আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা।


অনুষ্ঠান সূচী:

  • রাতের আকাশ নিয়ে ছোটদের প্রশ্নোত্তর পর্ব
  • Meade LX90 8-inch ACF টেলিস্কোপে আকাশ দেখা

তারিখ:

৭ জানুয়ারি, ২০২৫

সময়: বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:০০ পর্যন্ত (বাংলাদেশ সময়)

স্থান:

টেলিস্কোপ বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়

জম জম টাওয়ার বীর ঘাটাইল,মেইন রোড, ঘাটাইল, টাঙ্গাইল 1980


শিশু,অভিভাবক ও আকাশপ্রেমী সকলেই আমন্ত্রিত। আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পটি সবার জন্য উন্মক্ত।


আপনার সুবিধার জন্য সাথে করে আনতে পারেন:

  • আপনার নিজের এবং  আত্মীয় স্বজনদের স্কুল পড়ুয়া সন্তানদের সাথে করে নিয়ে আসুন।
  • আপনার কোন টেলিস্কোপ থাকলে, সেটা সাথে করে আনতে পারেন।

সহযোগিতায়: আনাবিয়া গ্রুপ

আয়োজক: টেলিস্কোপ বাংলাদেশ এসোসিয়েশন


ধন্যবাদান্তে,

Telescope Bangladesh কর্তৃপক্ষ



FAQ (Frequently Asked Questions)

১. “ছোটদের জানালা” কার জন্য আয়োজন করা হয়েছে?

মূলত শিশু ও কিশোরদের জন্য, তবে অভিভাবক এবং আকাশপ্রেমীরাও অংশ নিতে পারবেন।

২. অনুষ্ঠানে কী শেখানো হবে?

রাতের আকাশের মৌলিক ধারণা, নক্ষত্র ও গ্রহ চেনা এবং সরাসরি টেলিস্কোপে পর্যবেক্ষণের সুযোগ থাকবে।

৩. অংশগ্রহণের জন্য কি পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন?

না, এটি সম্পূর্ণ নতুনদের জন্য উপযোগী একটি অনুষ্ঠান।

৪. সময়মতো উপস্থিত হওয়া কেন গুরুত্বপূর্ণ?

সূর্যাস্তের পর নির্দিষ্ট সময়ে আকাশ পর্যবেক্ষণ সবচেয়ে উপযোগী হয়, তাই নির্ধারিত সময়ে উপস্থিত থাকা জরুরি।

৫. অংশগ্রহ‌ন করবার জন‌্য কোন প্রকার অর্থ প্রদান কর‌তে হ‌বে কি?

না, এটা সবার জন‌্য উন্মুক্ত।

Contact

Website: http://www.telescopebd.com

Explore the Universe With Us

Be a part of Bangladesh growing astronomy community. Join workshops, observe the night sky, and discover the wonders of the cosmos together.

Join Us