Announcements
Important updates & notices from Telescope Bangladesh
HOME / ANNOUNCEMENTS / ANNUAL STARGAZING CAMP 2023 "উজ্জ্বল তারাদের গল্প"

ANNUAL STARGAZING CAMP 2023 "উজ্জ্বল তারাদের গল্প"

April 11, 2026  •  0 views

ANNUAL STARGAZING CAMP 2023 "উজ্জ্বল তারাদের গল্প"

ANNUAL STARGAZING CAMP 2023 "উজ্জ্বল তারাদের গল্প"

Organised by Telescope Bangladesh Group

Space | Astronomy | Education



Event Status: Completed

Event Date: 24–25 November 2023

Time: 5:00 PM – 10:00 AM (Overnight)

Venue: Srepur,Razabari Union, Gazipur,Dhaka


"আসুন রাতের আকাশের নিশ্চুপ মুগ্ধতা আহরণ করি " এই স্লোগানকে সামনে রেখে Telescope Bangladesh এগিয়ে যাচ্ছে সবার সহযোগিতা নিয়ে। Telescope Bangladesh গ্রুপটি মূলত মহাকাশ প্রেমিদের একটি মিলন মেলা। গ্রুপটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে জ্যোতির্বিদ্যা সম্পর্কে মানুষের আগ্রহ জাগিয়ে তোলা এবং তা বৃদ্ধি করা। যাতে এই আগ্রহ ও জ্ঞান ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মাতরে।

আর তারই ধারাবাহিকতায় গত বছরের মতো এ বছর ও Telescope Bangladesh  আয়োজন করতে যাচ্ছে রাতের আকাশ চেনার চমৎকার মিলন মেলা।

সকলের সুবিতার্থে, শুক্রবারটি বেছে নেওয়া হয়েছে, এদিন আমরা স্টারগেজিং বা তারা চেনার আয়োজন করেছি—আগামী ২৪ ও ২৫ নভেম্বর, ২০২৩ শুক্রবার রাতে (সময় বিকাল ৫টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত)। স্থান: ঢাকার কাছেই বাংলাদেশের প্রথম বেসরকারি মানমন্দির,বেনু ভিটার,শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন,গাজীপুর এ  অনুষ্ঠিত হবে।

'উজ্জ্বল তারাদের গল্প' আয়োজনটি সবার জন্যেই উন্মুক্ত। স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যে কেউ এই ক্যাম্পটিতে অংশ নিতে পারবেন। এই ক্যাম্পটিতে আমরা বিভিন্ন ইনসট্রুমেন্ট ব্যবহার করে তারা এবং তারকামন্ডল চিনবো,পাশাপাশি এদের নাম তথা নামকরণের পেছনে যে মিথোলজি আছে সেসবও জানবো।

ক্যাম্পে যা যা থাকছে:

  • মহাকাশপ্রেমীদের প্রাণবন্ত মিলনমেলা
  • জ্যোতির্বিজ্ঞান বিষয়ক মুক্ত আলোচনা
  • নক্ষত্রমণ্ডল চেনার হাতে-কলমে সেশন
  • তারাদের নামকরণের পেছনের ইতিহাস ও মিথোলজি আলোচনা
  • অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্ব
  • Meade LX90 8-inch ACF টেলিস্কোপের মাধ্যমে গ্রহ,নক্ষত্র ও গভীর মহাকাশ বস্তুর দেখা
  • নিরাপদ পরিবেশে রাত্রীযাপন

নতুন ও অভিজ্ঞ—সব পর্যায়ের অংশগ্রহণকারীদের জন্য এটি শেখা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি বিশেষ সুযোগ।

আয়োজনের উদ্দেশ্য:

এই আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের মূল লক্ষ্য হচ্ছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে রাতের আকাশ চেনা,জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং মহাকাশ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও উৎসাহ এই আয়োজনকে সফল করে তোলে। Telescope Bangladesh বিশ্বাস করে—আজকের এই আগ্রহই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জ্ঞান ও অনুপ্রেরণা ছড়িয়ে দেবে।

রাত্রীযাপনের ব্যবস্থা:

অংশগ্রহণকারীরা Telescope Bangladesh-এর নিজস্ব ব্যবস্থাপনায় তাবুতে অবস্থান করবেন।

আমরা প্রদান করবো:

  • তাবু
  • স্লিপিং ব্যাগ
  • নিরাপত্তা ব্যবস্থা
  • নির্ধারিত খাবার

অংশগ্রহণকারীদের আবহাওয়া অনুযায়ী গরম কাপড়সহ প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী নিজ দায়িত্বে আনতে হবে।

রেজিস্ট্রেশন ফি ও শর্তাবলী:

অংশগ্রহণের জন্যে নির্ধারিত ফি পরিশোধ করে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই ফি দুই ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে-

স্টুডেন্ট ফি: ১৫০০ টাকা

  • বৈধ স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় আইডি কার্ড আবশ্যক
  • NID ও ইনস্টিটিউট আইডির কপি আপলোড করতে হবে
  • ID না থাকলে ডিসকাউন্ট প্রযোজ্য নয়

সাধারণ অংশগ্রহণকারী: ২০০০ টাকা

  • NID কপি আপলোড বাধ্যতামূলক

গ্রুপ বাসে আসতে চাইলে অতিরিক্ত ৫০০ টাকা প্রযোজ্য।

বুকিং মানি: ১০০০ টাকা (অফেরতযোগ্য)

রেজিস্ট্রেশন শেষ সময়: ১০ নভেম্বর ২০২


তাবুর ব্যবস্থা সীমিত (সর্বোচ্চ ৮০ জন)। তাই দ্রুত ফী পরিশোধ করে আপনার বুকিংটি কন্ফার্ম করুন।


পেমেন্ট ও যোগাযোগ Contact Person:

Pavel 01722714348 (পেমেন্টের আগে ও পরে কল করে নিশ্চিত করুন)

Bkash/Nagad/Rocket (Personal): 01540152043 (চার্জ সহ পাঠাবেন)


Registration Link-ANNUAL STARGAZING CAMP 2023 উজ্জ্বল তারাদের গল্প


রাতের আকাশের নিচে একটি ভিন্ন অভিজ্ঞতার অংশ হতে চাইলে এই আয়োজন মিস করবেন না। আপনার উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা ✨

Explore the Universe With Us

Be a part of Bangladesh growing astronomy community. Join workshops, observe the night sky, and discover the wonders of the cosmos together.

Join Us