Announcements
Important updates & notices from Telescope Bangladesh
HOME / ANNOUNCEMENTS / প্রবন্ধ আহ্বান: জ্যোতির্বিজ্ঞান ম্যাগাজিন “ভয়েস অ...

প্রবন্ধ আহ্বান: জ্যোতির্বিজ্ঞান ম্যাগাজিন “ভয়েস অফ ইউনিভার্স (মহাবিশ্বের কণ্ঠস্বর)”

April 11, 2026  •  0 views

প্রবন্ধ আহ্বান: জ্যোতির্বিজ্ঞান ম্যাগাজিন “ভয়েস অফ ইউনিভার্স (মহাবিশ্বের কণ্ঠস্বর)”

আপনি কি মহাবিশ্বের অজানা রহস্যে মুগ্ধ? আকাশ, নক্ষত্র আর গ্যালাক্সির গল্প যাদের ভাবায়, তাদের জন্য এসেছে দারুণ একটি সুযোগ। জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, গবেষক ও লেখকদের জন্য জ্যোতির্বিজ্ঞান ম্যাগাজিন “ভয়েস অফ ইউনিভার্স (মহাবিশ্বের কণ্ঠস্বর)” নতুন প্রবন্ধ আহ্বান করছে।

আপনার ভাবনা, গবেষণা বা বিশ্লেষণ ছড়িয়ে দিন মহাকাশপ্রেমীদের বৃহৎ পরিসরে। এখনই অংশ নিন


নিচের যেকোন বিষয়ের উপর আপনার প্রবন্ধ লিখতে পারেন:

  • সাম্প্রতিক জ্যোতির্বৈজ্ঞানিক আবিষ্কার
  • মহাকাশ অনুসন্ধান মিশন
  • উল্কাপাত, সূর্যগ্রহণ, ধূমকেতু সহ মহাজাগতিক ঘটনা
  • জ্যোতির্বিদ্যার ইতিহাস
  • মহাকাশ প্রযুক্তির নতুন উদ্ভাবন
  • ব্যক্তিগত জ্যোতির্বিজ্ঞান অভিজ্ঞতা 
  • জ্যোতির্বিদ্যা সম্পর্কিত যেকোনো গবেষণাধর্মী বা বিশ্লেষণমূলক লেখা

আপনার লেখায় যদি থাকে নতুন তথ্য,গবেষণালব্ধ ফলাফল,কিংবা মহাবিশ্ব নিয়ে গভীর চিন্তাভাবনা,তবে সেটিই হতে পারে আমাদের পরবর্তী প্রকাশনার অংশ।


জমা দেওয়ার নির্দেশনা:

  • বাংলা ও ইং‌রে‌জি যেকোন ভাষায় প্রবন্ধ লিখ‌তে পার‌বেন।
  • প্রবন্ধের দৈর্ঘ্য ৫০০–৭০০ শব্দের মধ্যে হতে হবে
  • প্রাসঙ্গিক ছবি, চার্ট বা ডায়াগ্রাম যুক্ত করা যেতে পারে
  • তথ্যভিত্তিক দাবি থাকলে নির্ভরযোগ্য রেফারেন্স উল্লেখ করতে হবে
  • ফাইল ফরম্যাট: Microsoft Word বা সমমানের ফরম্যাট

প্রকাশনা সুবিধা:

সম্মানিত লেখকদের  নির্বাচিত প্রবন্ধসমূহ Telescope Bangladesh এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং বাৎসরিক ম‌্যাগা‌জিনে “ভয়েস অফ ইউনিভার্স (মহাবিশ্বের কণ্ঠস্বর)”প্রকাশিত হবে


কীভাবে পাঠাবেন?

আপনার প্রবন্ধ ইমেইল করুন: info@telescopebd.com (ইমেইলের সাবজেক্ট লাইনে লিখুন: Article Submission – Voice of Universe)


আমাদের পাঠকদের সাথে আপনার জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভালোবাসা  আবেগ ভাগ করে নেওয়ার এই সুযোগটি মিস করবেন না! আপনার লেখা হয়তো নতুন কাউকে মহাবিশ্বের পথে হাঁটতে অনুপ্রাণিত করবে।

আপনার জ্যোতির্বিজ্ঞানের অন্তর্দৃষ্টি এবং লেখার জন্য Voice of Universe (মহাবিশ্বের কন্ঠস্বর) কে একটি প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করার জন্য আপনাকে ধন্যবাদ ৷


আন্তরিকভাবে,

প্রধান সম্পাদক

জ্যোতির্বিদ্যা ম্যাগাজিন – ভয়েস অফ ইউনিভার্স

ইমেইল: info@telescopebd.com

Call for Articles: Astronomy Magazine “Voice of Universe”

Attention all astronomy enthusiasts and writers!

Are you fascinated by the unknown mysteries of the universe? If the stories of the sky, stars, and galaxies make you think and wonder, here is a wonderful opportunity for you. The astronomy magazine Voice of Universe is inviting new article submissions from astronomy enthusiasts, researchers, and writers.

Share your ideas, research, or analysis with a wide community of space lovers. Take part now. We are excited to invite writers to submit articles for publication.

You may write your article on any of the following topics:

  • Recent astronomical discoveries
  • Space exploration missions
  • Cosmic events including meteor showers, solar eclipses, and comets
  • History of astronomy
  • New innovations in space technology
  • Personal astronomy experiences
  • Any research-based or analytical writing related to astronomy 

If your writing contains new information, research findings, or deep reflections about the universe, it could become part of our next publication.

Submission Guidelines:

  • You can write articles in any language, including Bengali and English.
  • Article length must be between 500–700 words
  • Relevant images, charts, or diagrams may be included
  • Reliable references must be cited for any factual claims
  • File format: Microsoft Word or equivalent format 

Publication Benefits:

Selected articles from respected writers will be published on the official website of Telescope Bangladesh and in the annual magazine.

How to Submit?

Email your article to: info@telescopebd.com (Please write in the email subject line: Article Submission – Voice of Universe)

Do not miss this opportunity to share your love and passion for astronomy with our readers. Your writing might inspire someone new to walk the path of exploring the universe.

Thank you for considering Voice of Universe as a platform for sharing your astronomical insights and writing.


Sincerely,

Editor-in-Chief

Astronomy Magazine – Voice of Universe

Email: info@telescopebd.com

Explore the Universe With Us

Be a part of Bangladesh growing astronomy community. Join workshops, observe the night sky, and discover the wonders of the cosmos together.

Join Us